শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল, আটক ১০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ

একটি মাইক্রোবাসে করে হঠাৎ করেই জড়ো হন বেশ কয়েকজন যুবক। তাঁদের হাতে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার। একপর্যায়ে তাঁরা আকস্মিক মিছিল বের করার চেষ্টা করেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এই ধরনের ঝটিকা মিছিল বের করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনার সময় উপস্থিত সাধারণ মানুষ ও উৎসুক জনতা বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে অন্তত ১০ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কিছু ব্যানার ও পোস্টার জব্দ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম কঠোরহস্তে দমন করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD