সৌদি আরবে ভোক্তা ব্যয় বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশটিতে মোট ভোক্তা ব্যয় দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩৭ বিলিয়ন সৌদি রিয়াল বা ৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। হোটেল, বিনোদন এবং আসবাবপত্রসহ বেশ কয়েকটি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে সামগ্রিক ব্যয় বেড়েছে বলে সরকারি তথ্য জানিয়েছে।
সৌদি আরবজুড়ে অর্থনৈতিক কার্যক্রমের বহুমুখীকরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের ফলে নাগরিকদের ব্যয়ের ধরণ বদলাতে শুরু করেছে। দেশটির অর্থনীতিতে তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন, সেবা এবং বিনোদন খাতকে চাঙ্গা করার যে দীর্ঘমেয়াদি কৌশল নেওয়া হয়েছে, এটি তারই একটি ইতিবাচক প্রতিফলন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে সৌদিতে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট, কনসার্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ফলে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের মধ্যেও ব্যয় করার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সামগ্রিক খুচরা বাজার ও সেবাখাত এক নতুন গতি লাভ করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক