শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

পলাতকদের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: এ্যানি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ

পালিয়ে যাওয়া কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়া অপশক্তিগুলো নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভুত্থানের মধ্য দিয়ে দেশের মাটি থেকে ফ্যাসিবাদী শক্তির চিরতরে পতন ঘটেছ। এই দেশের মাটিতে আর কখনো জনগণের অধিকার হরণকারীদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। পালিয়ে থাকা অপরাধীরা নানাভাবে ষড়যন্ত্রের জাল বুনার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী ও দেশপ্রেমিক জনতা তাদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের অর্থনীতিকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের রায়ে ক্ষমতায় এসে বিএনপি দেশের মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পালিয়ে থাকা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের সহযোগী কোনো সংগঠন যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা চালায়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে। জনগণের শান্তি ও নিরাপত্তার স্বার্থে সরকার কোনো ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এই মন্ত্রী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD