শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

মিরসরাইয়ে একদিনে পৃথক স্থান থেকে দুটি অজগর উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক দুটি স্থান থেকে একদিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার করেরহাট ও জোরারগঞ্জ এলাকায় স্থানীয়দের সহায়তায় সাপ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগর দুটির দৈর্ঘ্য যথাক্রমে প্রায় সাত ও আট ফুট।

শুক্রবার উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন এবং জোরারগঞ্জ এলাকায় বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় সচেতন স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতায় এই অজগর দুটি নিরাপদে আটক করা হয়। পরবর্তীতে বন বিভাগ ও স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপ দুটি নিজেদের হেফাজতে নেন।

বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি এই জনপদে বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে পড়ায় মাঝেমধ্যেই অজগরসহ নানা প্রজাতির বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। তবে স্থানীয় সচেতনতা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি এ ধরনের বন্যপ্রাণী পিটিয়ে না মেরে নিরাপদে উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। উদ্ধারকৃত অজগর দুটিকে পরবর্তীতে নিরাপদ গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD