মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংসদ ভবনে বিরোধীদলীয় এমপিদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগে বিকাল তিনটায় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা এবং জনস্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই সভায় বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা গেছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে বিরোধীদলীয় অন্যান্য শীর্ষস্থানীয় সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। দেশের চলমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংসদে বিরোধী দলের জোরালো ভূমিকা পালনের কৌশল নির্ধারণ করা হয় এই বৈঠকে। এছাড়া জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং বিভিন্ন জনসমস্যার কথা সংসদে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতি ও রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তন এসেছে, তার সাথে সামঞ্জস্য রেখে বিরোধী দল কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠ শেষে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় জনগণের সমস্যা সমাধানে আরও বেশি সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD