রাজধানী ঢাকার কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা দেয়ার বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। মঙ্গলবার সকালে রাজধানীর এলজিইডি ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় পরিচালিত যেকোনো জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নে বর্তমান প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার খাতের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা জানান, জনবহুল এই বস্তি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মৌলিক নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন জনস্বার্থবিরোধী ও লুটপাটের রাজনীতির কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প মুখ থুবড়ে পড়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপে বিদেশি সংস্থাগুলোর আস্তা ফিরে এসেছে।
বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, কার্যকর সংস্কার ও স্বচ্ছতা বজায় রেখে প্রতিটি উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা সংশ্লিষ্ট সংস্থাসমূহের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। বস্তিবাসীর পুনর্বাসন এবং তাদের আবাসন সংকট নিরসনে এশীয় উন্নয়ন ব্যাংকের এই সহায়তা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
আরববাংলা টিভি