মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দুদক চাকতে ফিরে পেলেন শরীফ উদ্দিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

দীর্ঘ সাড়ে চার বছরের দীর্ঘ ও আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনের বা দুদকের চাকরিতে পুনর্বহাল হয়েছেন সংস্থাটির আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরি থেকে অপসারণের আদেশ আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি সম্প্রতি পুনরায় তার কর্মস্থলে যোগদান করেছেন। বিধি অনুযায়ী বঞ্চনার শিকার এই কর্মকর্তা তার প্রাপ্য জ্যেষ্ঠতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ফিরে পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য যে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে বিভিন্ন আলোচিত দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় শরীফ উদ্দিন প্রতিহিংসার শিকার হয়েছিলেন। তৎকালীন সময়ে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মহলের চাপে তাকে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। দীর্ঘ সাড়ে চার বছর ধরে তিনি ন্যায়বিচার পেতে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন।

অবশেষে আদালতের রায়ে তার অপসারণের আদেশ অবৈধ ঘোষিত হলে এই সৎ ও সাহসী কর্মকর্তা আবার তার কর্মজীবনে ফিরে যাওয়ার সুযোগ পেলেন। দায়িত্বশীল সূত্র ও গণমাধ্যমকে জানান, এই পুনর্বহাল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি অন্যায়ের অবসান ঘটেছে। শরীফ উদ্দিন তার পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সততার সাথে দেশ ও জনগণের সেবা করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD