কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-এর নৈরাজ্য এবং দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে চুয়াডাঙ্গায় একটি শক্তিশালী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এই কর্মসূচি পালিত হয়।
স্থানীয় গণমাধ্যমকে জানান নেতাকর্মীরা, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের পাঁয়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা করছে। ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র শক্তহাতে প্রতিহত করা হবে। গণতন্ত্রকামী ছাত্রসমাজ কোনো অবস্থাতেই দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে দেবে না। যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদল নেতারা।
আরববাংলা টিভি