মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন উচ্চপর্যায়ের তুর্কি কর্মকর্তারা। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। পরে ভিভিআইপি মর্যাদায় তাকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হয়। এই সফরে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

কপ-৩১ সম্মেলনে যোগদানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইস্তাম্বুল পৌঁছানোর পর থেকেই তুর্কি সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মান প্রদর্শন করা হয়। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে বিশ্বমঞ্চে জোরালো কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। এর আগে দেশের মাটি ছাড়ার সময়ও তার এই সফর সফল হবে বলে দেশবাসীর কাছে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল।

এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পাবে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল, তা পুনরুদ্ধার করতে বর্তমান সরকার অত্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছে। কূটনৈতিক মহলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দেশের কূটনৈতিক সাফল্যের আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ইস্তাম্বুল থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি খুব শীঘ্রই আন্তালিয়ার মূল সম্মেলন স্থলের উদ্দেশ্যে রওনা দেবেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD