ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নেজাম উদ্দিন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নিষিদ্ধ সংগঠনের এই নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ প্রশাসন জানিয়েছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।
ডেস্ক রিপোর্ট