শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো লালমনিরহাট শহরকে আধুনিক ক্লোজড সার্কিট সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা এই সফরকে সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের বিষয়ে এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD