জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু এবং স্টেশনটির ক্লোজিং ডাউন প্রত্যাহারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। একই সঙ্গে জামালগঞ্জ সরকারি পোল্ট্রি ফার্ম আধুনিকায়ন এবং পোল্ট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করে এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করে যাচ্ছে এবং খুব শীঘ্রই এর বাস্তবায়ন শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান।
বর্তমান সরকারের পোল্ট্রি খাত উন্নয়নের বিশেষ পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবেই জামালগঞ্জ সরকারি পোল্ট্রি ফার্মটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বেকার যুবকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত এর বাস্তবায়ন দেখতে চান।
আরববাংলা টিভি/ডেস্ক