শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিক্যাল পরীক্ষার ফি সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানামুখী সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ ছিল। বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষার নামে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হতো, যা নিয়ে অভিবাসনপ্রত্যাশী ও তাদের পরিবারগুলো চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ত। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গঠিত বিভিন্ন সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ শ্রমিকরা জিম্মি হয়ে পড়েছিল। তৎকালীন সময়ে প্রবাসী কল্যাণ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বৈদেশিক কর্মসংস্থান খাতকে স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল ফি পুনর্নির্ধারণ করা হলো। নতুন এই নিয়মের ফলে শ্রমিকদের অতিরিক্ত আর্থিক চাপ কমবে এবং প্রবাসে যাওয়ার পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত আট হাজার টাকার মধ্যে সকল প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা সম্পন্ন করতে হবে। কোনো স্বাস্থ্য কেন্দ্র বা ক্লিনিক যদি এর ব্যত্যয় ঘটায়, তবে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিবাসন খাতকে দলালমুক্ত ও নিরাপদ করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারক ও অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD