শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ঢাকায় সমবেত হওয়ার প্রস্তুত থাকুন: মামুনুল হক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ

গণভোটে জনগণের দেওয়া রায়ের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনে প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি স্পষ্টভাবে জানান যে, এক দফা দাবি আদায়ের জন্য উপযুক্ত এবং সময়মতো যথাযথ ডাক আসবে, তাই দেশবাসীকে এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অত্যন্ত সফলভাবে আয়োজিত ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা এলাকায় আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং যেকোনো ধরনের স্বৈরাচারী ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশ চলাকালে স্থানীয় সাধারণ জনতা ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের সাধারণ মানুষের ওপর যে নজিরবিহীন নির্যাতন ও দমনপীড়ন চালানো হয়েছে, তার যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পতিত ফ্যাসিস্ট শক্তির দোসরদের রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিহত করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য দেশের ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক জনগণ দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের নায্য অধিকার ফিরিয়ে আনতে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সমেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD