শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

মোহনগঞ্জে আমন ধানে প্রাণ, কৃষকের মুখে হাসি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ

টানা অনাবৃষ্টির পর সপ্তাহের দুই দফা বৃষ্টিতে নেত্রকোণার মোহনগঞ্জে আমন ধানের মাঠে সজীবতা ফিরে এসেছে। বৃষ্টির পানিতে জমির ফাটল বন্ধ হয়ে ধানগাছ দ্রুত বেড়ে উঠছে। এতে ধানের গুণগত মান ভালো হবে বলে আশা করছেন কৃষকেরা।

এর আগে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় উপজেলার উঁচু জমির আমন খেত শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল। কৃষকেরা কৃত্রিম উপায়ে সেচ দিয়েও তেমন একটা সুফল পাচ্ছিলেন না। এমতাবস্থায় প্রকৃতিতে নেমে আসা স্বস্তির বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এসেছে। কৃষি বিভাগের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, এই বৃষ্টি আমন চাষের জন্য অত্যন্ত উপযোগী হয়েছে এবং ফলন ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকেরা গণমাধ্যমকে জানান, সময়মতো বৃষ্টি হওয়ায় এখন আর অতিরিক্ত সেচ খরচ বহন করতে হবে না। ধানের পুষ্টি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রোগবালাইয়ের আক্রমণও কমে যাবে। সব মিলিয়ে মোহনগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালী ধানের স্বপ্ন দেখছেন কৃষকেরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD