শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈরে নির্ধারিত বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নেমে আসেন এবং তাদের এই আন্দোলন ঘিরে পুরো শিল্পাঞ্চলজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শনিবার দুপুরের পর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শত শত শ্রমিক একত্রিত হয়ে হঠাৎ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে, তাই বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD