শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

গরুর মূত্র নিয়ে মন্তব্যে তোলপাড়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও গরুর প্রতি শ্রদ্ধা নিয়ে বিদ্রূপ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান ইহুদি ধর্মপ্রচারক ইয়োসেফ মিজরাহি। ভারতীয়দের গোমূত্র পান এবং চিকিৎসায় এর ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার করা একটি উপহাসমূলক মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

ওই ধর্মপ্রচারক তার বক্তব্যে দাবি করেন যে, ভারতীয়রা চিকিৎসায় গোমূত্র ব্যবহার করেন এবং তা চেটে খান। এই ধরনের অবমাননাকর মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে ভারতীয় সনাতন ধর্মাবলম্বী ও নেটিজেনরা তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন।

বিশ্লেষকদের মতে, ভিন্নধর্ম ও সংস্কৃতির প্রতি এ ধরনের অবমাননাকর মন্তব্য ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে পারে। বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রথা নিয়ে উপহাস করার প্রবণতা বাড়ায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশিষ্ট ব্যক্তি। তবে এ বিষয়ে ইয়োসেফ মিজরাহি বা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা বা ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD