বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাত ১০টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে। পুলিশ, ডিবি, এপিবিএন এবং এসআরবির সমন্বয়ে গঠিত এই যৌথ বাহিনী ক্যাম্পের বিভিন্ন অলিগলি ঘেরাও করে তল্লাশি চালায়। সম্প্রতি জেনেভা ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধীদের মূলোৎপাটন করতে এই বিশেষ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এলাকার চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। যৌথ বাহিনীর এই জোরালো পদক্ষেপে এলাকাবসীর মধ্যে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে এবং তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD