বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শীঘ্রই আসছে এনসিপির পুনর্গঠিত নতুন কমিটি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রandnত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কমিটি চূড়ান্ত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, চূড়ান্ত হওয়া এই নতুন কমিটি এখন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের হাতে রয়েছে। যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটি ঘোষণা করা হবে। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতিতে নতুন ধারা তৈরির প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুনর্গঠিত এই কমিটির মাধ্যমে দলটির কার্যক্রম আরও সুসংহত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD