বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

খুলনায় বাস থেকে সাড়ে ছয় কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১:২২ পূর্বাহ্ণ

খুলনায় একটি যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৬ এবং বিজিবি-২১ ব্যাটালিয়নের একটি যৌথ দল এই সফল অভিযান পরিচালনা করে। মাদকবিরোধী এই অভিযের ফলে দেশের দক্ষিণাঞ্চলে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের একটি শক্ত বার্তা প্রদান করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে এই যৌথ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। যদিও এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে মাদক কারবারিদের ধরতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান যৌথ দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ বা আইসের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD