বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত স্থানীয় সরকার বিভাগের ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ (আইইউপিএইচপিএসপি) প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এই প্রকল্পের টার্মস অব রেফারেন্সের (টিওআর) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মিলছে না শীর্ষস্থানীয় অন্তত তিনজন বিশেষজ্ঞের, যারা অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
অনুসন্ধানে জানা যায়, উক্ত প্রকল্পের জনস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের প্রয়োজনীয় পেশাগত অভিজ্ঞতা ও একাডেমিক ব্যাকগ্রাউন্ডে ঘাটতি রয়েছে। বিগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত এসব আমলাদের বিরুদ্ধে অতীতেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহོলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের বলেছেন, এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে। বিশ্বব্যাংকের অর্থায়নে চলা এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য প্রকল্পে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক