বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সংস্কারের পরও ঢাকা-রাজশাহী মহাসড়কে চরম দুর্ভোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ

উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ঢাকা-রাজশাহী মহাসড়ক এখন যাত্রী ও চালকদের জন্য এক বিপজ্জনক পথে পরিণত হয়েছে। বেলপুকুরিয়া থেকে শুরু করে বানেশ্বর, শিবপুর, বিড়ালদহ, পুঠিয়া সদর হয়ে ঝলমলিয়া পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ।

এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে এই মহাসড়কের সংস্কার কাজ নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে সামান্য বৃষ্টিতেই এই সড়কে তীব্র জলাবদ্ধতা ও গর্তের সৃষ্টি হয়। অথচ সে সময় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বর্তমানে নিয়মিত যাতায়াতকারী বাস ও ট্রাকের চালকরা জানান, খানাখন্দের কারণে প্রতিনিয়ত গাড়ি নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই এই মহাসড়কটি পূর্ণাঙ্গ সংস্কারের আওতায় এনে জনগণের যাতায়াত নিরাপদ করতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD