যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না এই স্লোগানে মাদকবিরোধী শপথ নিয়েছে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষার্থীরা। তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং নৈতিক মূল্যবোধ অর্জনে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই বিশেষ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অত্যন্ত আড়ম্বড়পূর্ণ ও উদ্দীপনামূলক পরিবেশে এই মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং মাদককে চিরতরে না বলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবকগণ। বক্তারা বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। শিক্ষার্থীরা শপথ গ্রহণের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা একে অপরের সাথে হাত মিলিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। এই ধরনের উদ্যোগ আগামী দিনে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে।
আরববাংলা টিভি/ডেস্ক