বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

অষ্টম দিনেও সাজেক অবরোধ, বিচ্ছিন্ন যোগাযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:১১ অপরাহ্ণ

পাঁচ দফা দাবিতে টানা আট দিন ধরে সড়ক অবরোধ চলছে রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই লাগাতার অবরোধের ফলে সাজেকের সঙ্গে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে পাহাড়ি এই জনপদে আটকা পড়েছেন বহু পর্যটক এবং চরম বিপাকে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

অবরোধের নেতিবাচক প্রভাব পড়েছে সাজেকের সার্বিক জনজীবনে। দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটের মুখোমুখি হয়েছেন। পাহাড়ি এই উপত্যকায় খাদ্যদ্রব্য, জ্বালানি এবং ওষুধপত্রের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এভাবে চলতে থাকলে মানবিক সংকট তৈরি হতে পারে।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়নি এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আপাতত সাজেকে যাতায়াত থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD