বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

এলপি গ্যাসের দাম কয়েকগুণ বাড়ানোর প্রস্তাব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

এলপিজির মূল্যবৃদ্ধি ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এ শুনানি শুরু হয়েছে।

শুনানিতে এলপিজি আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিনগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এই শুনানির মাধ্যমে গ্যাস আমদানিকারক ও ব্যবসায়ীদের নানা দাবি দাওয়া এবং বর্তমান বাজারের বাস্তব চিত্র উঠে আসছে। সাধারণ ভোক্তাদের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরাও তাদের মতামত তুলে ধরছেন।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি খাতের এই ধরনের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতের বিভিন্ন অযৌক্তিক সিদ্ধান্ত এবং লুটপাটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। পরবর্তীতে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের অর্থনীতিকে পুনর্গঠন এবং সব খাতের সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে।

বিইআরসি সূত্র জানিয়েছে, সব পক্ষের মতামত যাচাই-বাছাই করে এবং জনস্বার্থের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলপি গ্যাসের নতুন দাম ও কমিশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এই গণশুনানি প্রক্রিয়ায় সাংবাদিকদের কাছে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD