বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। তবে এবারের ফলাফল প্রকাশ অনুষ্ঠান সংক্রান্ত কার্যক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো ফল প্রকাশের ভেন্যু বা স্থান পরিবর্তন।

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের অনুষ্ঠানটি রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটির স্থান সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক সুবিধার্থে এবং সার্বিক বিষয় বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে।

শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষার পর তাদের কাঙ্ক্ষিত ফলের মুখোমুখি হতে যাচ্ছেন। আগামী ৩১ অক্টোবর নির্ধারিত দিনে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা স্ব স্ব বোর্ডের ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন। পরবর্তীতে দেশজুড়ে একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে এই ফলাফল প্রকাশিত হবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD