বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

বিয়ে নিয়ে পুরোনো বিতর্কে বিরক্ত ইলহান ওমর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে সামনে এসেছে। তার প্রথম স্বামী আহমেদ হিরসির এক ঘনিষ্ঠ বন্ধু দাবি করেছেন, ইলহানের কথিত ভাই আহমেদ নুর সাঈদ এলমি মিনেসোটায় তাদের সঙ্গে থাকতে আসার পর দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। এলমিকে নিয়ে তৈরি হওয়া এই জটিলতা এবং তৎকালীন বিভিন্ন গুঞ্জন নিয়ে মার্কিন রাজনীতিতে নানামুখী আলোচনা চলছে।

তবে এই ধরনের ভিত্তিহীন ও পুরোনো অভিযোগ বারবার সামনে আসায় চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন ইলহান ওমর। তার ঘনিষ্ঠমহল ও গণমাধ্যমকে জানান, রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি সবসময় তার রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে অবিচল রয়েছেন এবং এ ধরনের অপপ্রচারে তিনি দমে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD