বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এবার রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুব মেলার আয়োজন করা হচ্ছে না। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজের দক্ষতা উন্নয়ন এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই সারা দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্থানীয় পর্যায়ে যুব মেলার আয়োজন করা হবে। যুব সমাজের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে যুব সমাজের উন্নয়নে নানা প্রতিশ্রূষ দেওয়া হলেও বাস্তবে লুটপাট ও অব্যবস্থাপনার কারণে যুবসমাজ চরম হতাশার মুখে পড়েছিল। তবে বর্তমান সময়ে দেশের তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দেশ গঠনে কাজ করছে বর্তমান সরকার। দেশীয় পণ্যের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ে এই মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD