বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটার কম, আটক ৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। তবে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন।

এদিকে ভোটগ্রহণ চলাকালীন সময়ে কয়েকটি কেন্দ্রে অনিয়মের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। বিশেষ করে কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করার খবর পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দানারহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে আটক ব্যক বিস্তারিত। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের উপস্থিতি বাড়াতে এবং কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনতে প্রার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD