বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

মাছ ধরার নৌকায় অস্ত্র আনছে হুথিরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ

মাছ ধরার নৌকাসহ বিভিন্ন ধরনের জলযান ব্যবহার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিসাইল, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করছে বলে অভিযোগ করেছে সৌদি সমর্থিত সামরিক জোট। এ কাজে নৌকার মালিকদের সহযোগিতা না করার আহ্বান জানানো হয়েছে জোটের পক্ষ থেকে।

আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা রক্ষা এবং ইয়েমেন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষে এই তথ্য প্রকাশ করা হয়েছে। হুথি বিদ্রোহীদের এই ধরনের তৎপরতা মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাধারণ মাছ ধরার নৌকার আড়ালে অস্ত্র পাচারের এই কৌশল সামুদ্রিক বাণিজ্যের জন্য বড় একটি হুমকি। এ বিষয়ে স্থানীয় জেলের ও নৌকার মালিকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা কোনোভাবেই এই ধরনের অবৈধ কার্যক্রমে জড়িয়ে না পড়েন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD