বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি জখল করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক না হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি জখল করেছিল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জেমসেন হলের পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং কোনো দল বা গোষ্ঠী যাতে সাধারণ মানুষের ওপর অবিচার করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই এ দেশের সমান অধিকারপ্রাপ্ত নাগরিক। অতীতে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার আমলে সাধারণ মানুষের সম্পত্তি যেভাবে লুণ্ঠন করা হয়েছিল, তার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার পাইয়ে দিতে সরকার কাজ করে যাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD