বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ঘিওরে খাদ্যগুদামের শ্রমিকদের পূজার উপহার দিলেন মন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ণ

দীর্ঘ কর্মজীবনে এবারই প্রথম দুর্গাপূজার উপহার পেলেন মানিকগঞ্জের ঘিওর খাদ্যগুদামের শ্রমিক সর্দার জিতেন। স্ট্রোকের কারণে দৃষ্টিশক্তি হারালেও দায়িত্ব থেকে সরে যাননি তিনি। এখনো একদল তরুণ শ্রমিককে নেতৃত্ব দিয়ে গুদামের কার্যক্রম সচল রেখেছেন। তার এই দীর্ঘদিনের নিষ্ঠা ও কর্মতৎপরতার কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে তাকে ও তার সহকর্মী ৩১ জন শ্রমিককে বিশেষ পূজার উপহার প্রদান করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে বর্তমান সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তিক ও পরিশ্রমী শ্রমিকদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপহার পেয়ে আনন্দিত শ্রমিকরা জানান, জীবনের এই শেষ পর্যায়ে এসে এমন সম্মান ও উপহার পেয়ে তারা অভিভূত। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাদ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD