বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

টেকনাফে ছাত্রদল নেতার ভাইকে অপহরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় মো. রফিক (৩৫) নামের এক যুবককে রাতে তুলে নিয়ে গেছে পাহাড়ের সশস্ত্র ডাকাতদল। অপহৃত রফিক ৪ নম্বর ওয়ার্ডের মমতাজ আহমদের ছেলে ও বাহারছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই। এই আকস্মিক অপহরণের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অদ্য রাত আনুমানিক ৮টায় চাকমাপল্লির পাশের পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র দলটি তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকেই স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ভীতি ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার এবং জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD