বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সৌদি আরবে চলতি বছরে ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ

সৌদি আরবের কর্তৃপক্ষ চলতি বছর ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে ১১৬ জন মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন; তাদের মধ্যে ৮০ জন ছিলেন বিদেশি নাগরিক। মঙ্গলবার গণমাধ্যমকে জানান এই তথ্য।

সৌদি আরবের বিচার ব্যবস্থার কড়াকড়ি এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে মাদক চোরাচালানের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে দেশটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একটি বড় অংশের বিদেশি নাগরিক হওয়া বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করলেও সৌদি প্রশাসন তাদের অভ্যন্তরীণ আইন ও শরিয়াহ বিধান অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় এই দেশটির অপরাধের হার নিয়ন্ত্রণে এ ধরণের কঠোর শাস্তি কার্যকর ভূমিকা রাখছে। তবে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোর সাথে যোগাযোগ এবং আইনি সহায়তার বিষয়টিও বেশ গুরুত্বের সাথে দেখা হয়। অপরাধ রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকার ভবিষ্যতে এই ধরনের আইনি প্রক্রিয়া আরও জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD