বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

মাগুরা-১ আসনের মনোনয়নপত্র জমা দিলেন সাকিব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৭:৪১ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মনোনয়ন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এছাড়া মাগুরা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীরেন শিকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় তাদের সঙ্গে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু , সহ-সভাপতি আবু নাসির বাবলুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD