বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ণ

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকারপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। নগর পরিকল্পনামন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। এর মধ্য দিয়ে ৫০ বছর বয়সী এই আইনজীবী দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন। মরক্কোর রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে এই ঘটনা এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে এবং নারী নেতৃত্বকে এগিয়ে নিতে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাতিমা জাহরা এল মানসুরি এর আগে তার কর্মদক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে নগর পরিকল্পনা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মরক্কোর এই পদক্ষেপকে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD