বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ

মক্কার কাছে একটি হুথি ড্রোন প্রতিহত করার বিষয়ে প্রকাশিত খবরের ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসলামের পবিত্রতম শহরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মঙ্গলবার এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া সর্বদা সৌদি আরবের সার্বভৌমত্ব এবং পবিত্র স্থানগুলোর সুরক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। মুসলিম উম্মাহর ঐক্যের স্বার্থে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

গণমাধ্যমকে জানান, এই ধরনের উস্কানিমূলক কার্যক্রম আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানান মালয়েশিয়ার এই শীর্ষ নেতা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD