ইউরোপজুড়ে ইসলামকে ঘিরে এক ধরনের সামাজিক ও রাজনৈতিক আতঙ্ক ক্রমেই বাড়ছে। মহাদেশটির কয়েকটি দেশে পরিচালিত সাম্প্রতিক জরিপ ও জনমত অনুযায়ী, প্রায় অর্ধেক মানুষ এখনো মনে করেন যে ইসলাম পশ্চিমা মূল্যবোধের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এমন এক সময়ে এই মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে, যখন বিগত ৬ সেপ্টেম্বর জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে উগ্র ডানপন্থি ও পপুলিস্ট দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি রেকর্ড ৪৪ শতাংশ ভোট অর্জন করে। দলটির মূল রাজনৈতিক প্রচারণায় সমাজ ও সংস্কৃতির তথাকথিত ইসলামায়ন রোধের বিষয়টি অত্যন্ত জোরালোভাবে সামনে আনা হয়েছিল।
তবে এই ক্রমবর্ধমান প্রতিকূল রাজনৈতিক ও সামাজিক পরিবেশের মধ্যেও ইউরোপের মূলধারার রাজনীতিতে মুসলিম নাগরিকদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশের স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত মুসলিম প্রার্থীরা নিজেদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করছেন এবং নিজ নিজ সম্প্রদায়ের অধিকার আদায়ের পক্ষে জোরালো ভূমিকা পালন করছেন। বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপীয় সমাজে এই দ্বমুখী ধারা আগামী দিনের রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে, যেখানে একদিকে যেমন উগ্র ডানপন্থি শক্তির উত্থান ঘটছে, অন্যদিকে তেমনি অভিবাসী ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় আরও বেশি মাত্রায় রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক