নানামুখী আলোচনা ও সমালোচনার মধ্যেই র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব বিলুপ্ত হয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে নতুনভাবে মাঠে যাত্রা শুরু করেছে। আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন নামে কার্যক্রম শুরু করার কথা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্বশীল সূত্র থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে এই এলিট ফোর্সটির কার্যক্রম নিয়ে দেশজুড়ে নানা মহলে বিতর্ক ও পর্যালোচনার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমল থেকেই এই বাহিনীটির ভূমিকা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হচ্ছিল। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে এই বড় পরিবর্তন আনা হলো।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসআরবি নামকরণের পাশাপাশি এই বাহিনীর কার্যক্রমেও কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে এই বাহিনী পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী এই বাহিনী কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক