শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত মদ্যপানে গত দুই দিনে দুটি ভিন্ন জেলায় ১৯ জনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে এবং বিষাক্ত মদ তৈরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে মোকোকচুং জেলায় মারা গেছেন আটজন। অন্যদিকে, প্রতিবেশী তুয়েনসাং জেলায় প্রাণ হারিয়েছেন আরও ১১ জন। আকস্মিক এই প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবৈধ ও বিষাক্ত মদের বিস্তার রোধে স্থানীয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

এই পুরো ঘটনার নেপথ্যে কী রয়েছে এবং এর সঙ্গে কে বা কারা সরাসরি জড়িত, তা উদ্ঘাটন করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য প্রশাসন। চিকিৎসাধীন ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং অবৈধ মদের কারবার নির্মূলে পুলিশ ও আবগারি বিভাগের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD