শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

জাসদ কার্যালয় থেকে শতাধিক নেতাকর্মী আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদের) প্রধান কার্যালয় থেকে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং গোপনে নানা ধরনের নাশকতাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় গুলিস্তানের জাসদ কার্যালয়ের ভেতরে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন অঙ্গসংগঠন। এর আগে নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীজুড়ে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD