খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডেঙ্গুর এই ভয়াবহ প্রকোপ রোধে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব এবং মশার উপদ্রব বৃদ্ধির কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বিশেষ করে গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে ডেঙ্গুসহ বিভিন্ন জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথ ভূমিকা রাখতে হিমশিম খাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে মশক নিধনে দুর্নীতির কারণে আজ সাধারণ মানুষকে এই চড়া মূল্য দিতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
পরিস্থিতি সামাল দিতে খুলনা বিভাগের প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। চিকিৎসকরা সাধারণ মানুষকে মশারি ব্যবহার করার এবং আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক