শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার পর থেকে ক্লিনিকটির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত কয়েক দিন ধরে চলা উত্তেজনার পর এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ক্লিনিকে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং মূল্যবান চিকিৎসাসামগ্রী ও অর্থ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে অজ্ঞাতনামাসহ প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, এই হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD