শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে জাপান বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধন আরও এগিয়ে নিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার ২৬ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের অবদান অনস্বীকার্য। ভবিষ্যতেও এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। বক্তারা দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর জোর দেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD