শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে তিনি তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন।

এ সময় তার সাথে ১১ দলীয় ঐক্য এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকে জানান দেলাওয়ার হোসেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের নানা নিপীড়ন ও চক্রান্তের মধ্যেও জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রেখেছিল বিরোধী দলগুলো। রাজনৈতিক পটপরিবর্তনের পর এই উপনির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রার্থীর এই অংশগ্রহণকে ঘিরে স্থানীয় ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD