শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে সীরাতের আলো প্রতিযোগিতায় ৩০০ প্রতিযোগী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র ও সুন্নাহ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট মাদরাসাতুল মদীনার উদ্যোগে সীরাতের আলো কম্পিটিশনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করে।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের মাঝে ইসলামি মূল্যবোধ ও মহানবীর সুন্নাহর সঠিক শিক্ষা ছড়িয়ে দেওয়া। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে এতে অংশ নেয়। মাদরাসা কতৃপক্ষের এমন উদ্যোগ স্থানীয় এলাকাবাসী ও শিক্ষানুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে বিশেষ ভূমিকা রাখা সম্ভব হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD