শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে যুবক হত্যার বিচার দাবিতে থানা ঘেরাও

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এমরান হোসেন রনি নামের আটাবহরের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে এবং অবিলম্বে প্রকৃত দোষীদের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের দাবিতে শনিবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নিহতের শোকাহত পরিবার এবং শত শত এলাকাবাসী এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন যে, এমরান হোসেন রনির মৃত্যুকে নিছক দুর্ঘটনা বা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র চলছে। প্রশাসনকে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা একটি তীব্র প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোম্পানীগঞ্জ থানা ঘেরাও করে।

থানা ঘেরাওকালে বিক্ষুব্ধ এলাকাবাসী থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত মামলা রেকর্ড করার আল্টিমেটাম প্রদান করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। গণমাধ্যমকে জানান নিহত যুবকের পরিবার, বিচার না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD