বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

বৃহস্পতিবার ৭ ঘণ্টা চুলা জ্বলবে না যেসব এলাকায়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৭:৩৮ পূর্বাহ্ণ

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডটি কলোনী, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD