বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিএনপির সাবেক ১৭ এমপি বিএনএমে যোগ দেবেন : ড. শাহজাহান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ

বিএনপির সাবেক ১৭ এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. শাহজাহান।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

বিএনএম মহাসচিব বলেন, ইতোমধ্যে তারা লিখিত অঙ্গীকার করেছেন। তবে এখনই তাদের নাম প্রকাশ করব না।

নির্বাচন নিয়ে তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা জানি না, তবে সরকার ও ইসির আশ্বাসের ওপর নির্ভর করছি। নির্বাচন সুষ্ঠু হলে আমরা জয়ী হবো।

এ ছাড়া বিএনএমে অসংখ্য কেজরিওয়াল আছেন, যারা দিল্লির মতো পরিবর্তন আনতে পারবেন বলেও জানান শাহজাহান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD