মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরি উন্মুক্ত: পবন বাদেহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরি বর্তমানে সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ। রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ বলেন, দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং মানুষের যাতায়াত সহজতর করতে ভারত সরকার সবসময় সচেষ্ট রয়েছে। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার কোনো ক্যাটাগরিতেই কোনো জটিলতা বা কোটা সীমাবদ্ধতা নেই। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা কিংবা ভ্রমণ—সব খাতের ভিসাই এখন উন্মুক্ত করা হয়েছে এবং প্রার্থীরা সহজেই আবেদন করে ভিসা সংগ্রহ করতে পারছেন।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এবং পরবর্তীতে নানা অজুহাতে ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছিল, যা নিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে এক ধরণের অস্বস্তি বিরাজ করছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই জটিলতা কাটিয়ে ওঠার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই উদ্যোগ উভয় দেশের জনগণের মেলবন্ধনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে তারা মনে করেন।

পরিদর্শনকালে কুমুদিনী কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন পবন বাদেহ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD